নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে নিষিদ্ধ অ্যাম্পুলসহ মা-দাদী আটক, ৩ মাসের কোলের শিশু সহ জেলে

তিন মাস পাঁচ দিন বয়সী শিশু মোসকানকে সাথে নিয়ে মা ফাহিমা বেগম ও দাদী মোমেনা বেগম এসেছিলেন মাদক (নিষিদ্ধ অ্যাম্পল) বিক্রয়ের উদ্দেশ্যে। জয়পুরহাট  র‍্যাব - ৫ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয়ের খবর পেয়ে জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে তাদের মাদকসহ আটক করে। এ কারণে মা ও দাদীর সাথে শিশু মোসকানকেও আসতে হয় থানায়। তাদের বিরুদ্ধে মামলার হওয়ার পরে বুধবার (১২ নভেম্বর) মায়ের সাথে তাকেও যেতে হলো কারাগারে। গ্রেপ্তারকৃতরা পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মুনসুর হোসেনের স্ত্রী ফাহিমা বেগম (৩৫) এবং বাবুল হোসেনের স্ত্রী মামেনা বেগম (৫৫)। তারা সম্পর্কে বউ-শাশুড়ি বলে জানা গেছে। বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব  জানায়, মঙ্গলবার দুপুরে তারা আক্কেলপুরের হাস্তাবসন্তপুর এলাকায় মাদক বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৯২ পিস (নিষিদ্ধ অ্যাম্পুল) বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করে র‍্যাব  সদস্যরা। পরে সন্ধ্যায় তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদক মামলা দায়ের হয়। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে র‍্যাব। ওই মামলায় বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শিশুসহ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশু মুসকানের মা ফাহিমা বেগম বলেন, আমার স্বামী তেমন উপার্জন করতে পারেনা। সংসারে অভাব অনটান লেগেই থাকে। দারিদ্রতার কারণে নেমে পড়েন মাদক পাচার কাজে। কোলের শিশুকে নিয়ে চার হাজার টাকা চুক্তিতে শাশুড়ির সঙ্গে ইনজেকশনগুলো আনছিলেন তারা।   আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, র‍্যাব  মাদকসহ দুই নারীকে থানায় সোপর্দ করেছে। তাদের সাথে তিন মাস বয়সী কন্যা শিশুও রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag
আরও খবর