নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির বিশাল গণমিছিল ও লিফলেট বিতরণ

জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক বিশাল গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আক্কেলপুর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। মিছিলে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী। মিছিলে অংশগ্রহণকারীরা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মূল বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং জনগণকে বিএনপির কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানান। গণমিছিল শেষে কলেজ গেট এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন,তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি জনগণের সরকার গঠনের জন্য কাজ করছি। দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে নেমেছে। জনগণই আগামী নির্বাচনে এই সরকারের পতন ঘটাবে। শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এ কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকেই বিএনপির পরিবর্তনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আগ্রহ প্রকাশ করেন। দলের নেতারা জানান, আসন্ন নির্বাচনে দলের কর্মসূচি মাঠে ছড়িয়ে দিতে সারাদেশের মতো আক্কেলপুরেও এই গণমিছিল ও লিফলেট বিতরণ ছিল বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ।
Tag
আরও খবর