নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুর ইউএনও মনজুরুল আলমকে বিদায় সংবর্ধনা দিল প্রেসক্লাব

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলমকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব আক্কেলপুর । শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম শফি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি মওদুদ আহম্মেদ, কোষাধ্যক্ষ ও কালের কন্ঠ প্রতিনিধি শাদমান হাফিজ শুভ, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সিনিয়র বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারী এস.এস রাশেদুল আলম সবুজ, সাংবাদিক রিপন হোসেন, জয়পুরবার্তার সম্পাদক শাহীনুর রহমান হামিদসহ স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও মনজুরুল আলম আক্কেলপুরে দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতা, সততা ও উন্নয়ন কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর মানবিক আচরণ ও কর্মনিষ্ঠা এলাকাবাসীর মনে স্থায়ী ছাপ ফেলেছে। বিদায়ী ইউএনও মনজুরুল আলম বলেন, আক্কেলপুর শুধু আমার কর্মস্থল নয়, এটি আমার ভালোবাসার জায়গা হয়ে থাকবে। এখানকার মানুষের আন্তরিকতা ও সাংবাদিকদের সহযোগিতা আমি কখনো ভুলবো না। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও মনজুরুল আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দৈনিক জনকন্ঠের প্রতিনিধি সকেল হোসেন, দৈনিক দেশচিত্র প্রত্রিকার প্রতিনিধি রিফাত হোসেন মেশকাত , আলোকিত প্রতিদিন প্রতিনিধি আতিয়ার চৌধুরী রাজু, গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি নিশাত আনজুমান, রূপালী বাংলাদেশ প্রতিনিধি চৈতন্য চ্যাটার্জী, যায়যায় দিন প্রতিনিধি আল-রাফি উপস্থিত ছিলেন। ইউএনও মনজুরুল আলম বগুড়ার শেরপুর উপজেলায় বদলী হয়েছেন।
Tag
আরও খবর