নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে ৫ দফা বাস্তবায়নে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

জয়পুরহাটের আক্কেলপুরে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় বাংলাদেশ জামায়াত ইসলামী আক্কেলপুর উপজেলা শাখার আমীর মাওলানা শফিউল হাসান দিপু এর সভাপতিত্বে জামায়াত অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট-২ আসনে মনোনয়ন প্রার্থী এস.এম. রাশেদুল আলম সবুজ। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ৫ দফা দাবি ঘোষণা করেছে। এই দাবিগুলো বাস্তবায়ন করা না গেলে দেশের বর্তমান সংকট আরও গভীর হবে এবং জনগণের মৌলিক অধিকার চরমভাবে ক্ষুণ্ন হবে। জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা। আমি মনে করি, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে জনগণের অংশগ্রহণ ও আস্থা নিশ্চিত করা সম্ভব নয়। এছাড়া তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন বন্ধ, নির্বিচারে গ্রেফতার ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। আমি আশাবাদী , গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকার মৌলিক মানবাধিকার — যা বর্তমান সময়ে কঠোরভাবে সীমিত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারী মাওলানা মোস্তাফিজুর রহমান, অফিস সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, প্রচার ও মিডিয়া সেক্রেটারী সাখাওয়াত হোসেন সুইট, পৌর জামায়াতের আমীর জাকারিয়া হোসেন ও পৌর সেক্রেটারী রিপন হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর