নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুর উপজেলা প্রশাসন ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আক্কেলপুরে তারুণ্যের উৎসব-২০২৫ দ্বিতীয় ভার্সন উদযাপন উপলক্ষে আয়োজিত উপজেলা প্রশাসন ফুটসাল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উপজেলা প্রশাসন একাদশ। রানার্স-আপ হয় উপজেলা প্রকৌশল বিভাগ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা খেলা উপভোগ করতে আসে। উক্ত ফুটসাল ফুটবল খেলায় উপজেলা প্রকৌশল বিভাগকে ৩-১ গোলে হারিয়ে উপজেলা প্রশাসন একাদশ চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারন সম্পাদক আরিফ ইফতেখার রানা, সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি রাশেদুল আলম সবুজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুলফিকার আলী শ্যামল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারিরা। চ্যাম্পিয়ন দল কে ১ লাখ এবং রানার্সআপ দল কে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক, ম্যান অব দ্য ম্যাচ সকলকে ক্রেস্ট ও মেডেল দেওয়া হয়।
Tag
আরও খবর