নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে অনুষ্ঠিত হলো জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

জেলা পর্যায় থেকে চ্যাম্পিয়ান ও রানার্সআপ নির্বাচিত করতে জয়পুরহাটে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ান ও রানার্সআপ নির্বাচিত করতে জেলার মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান মোট ২৪ জন শিক্ষার্থীদের নিয়ে শনিবার দিনভর আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের আসর বসেছিল। সকাল ১০ টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ আসরের উদ্বোধন করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবিদা খানম বৈশাখী। দিন ব্যাপি এ বিতর্ক উৎসবে প্রতিযোগী হিসেবে অংশ নেন জয়পুরহাট আর.বি সরকারি উচ্চ বিদ্যালয়, কৃঞ্চনগর উচ্চ বিদ্যালয়, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, শান্তিনগর উচ্চ বিদ্যালয়, পাঁচবিবি লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়, পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তিলকপুর উচ্চ বিদ্যালয় এবং সোনামুখী উচ্চ বিদ্যালয়। বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের মাফরুহা আকতার মোহনা। মডারেটরের দায়িত্বে ছিলেন আক্কেলপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইমরান হোসেন। আর বিচারকের দায়িত্ব পালন করেন, গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, কাশিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া হোসেন এবং জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকার। সময় নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চঞ্চল কুমার এবং জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাকিব হোসেন। বিজ্ঞান উৎসবে সার্বিক সহযোগীতা করেন সমকালের ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও আক্কেলপুর উপজেলা প্রতিনিধি মওদুদ আহম্মেদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আলমগীর হোসেন চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল, নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদুর রহমান, করতোয়ার আক্কেলপুর প্রতিনিধি মিনার হোসেন, কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি শাদমান হাফিজ শুভ, জনকন্ঠের কালাই প্রতিনিধি মোকাররম হোসাইন সহ অন্যরা। সমাপনি ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে সমকালের জয়পুরহাট জেলা প্রতিনিধি শাহারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবিদা খানম বৈশাখী। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল হাসান, আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন, শাহাজালাল ইসলামী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার কর্মকর্তা জুলফিকার আলী।
Tag
আরও খবর