নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

না ফেরে দেশে চলে গেলেন সাংবাদিক মীর আতিকুজ্জামানের পিতা কমরুজ্জামান

আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মীর মো. আতিকুজ্জামানের পিতা অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার আলহাজ্ব মীর মো. কমরুজ্জামান (১০৮) সকলকে রেখে চলে গেছেন না ফেরার দেশে। তিনি রোববার (১০আগস্ট) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রোয়ার গ্রামের বাসিন্দা ছিলেন। 

মীর মো. কমরুজ্জামান ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং মরহুম মজিবুর রহমান আক্কেলপুরীর ঘনিষ্ঠ সহচর। তিনি ১৯৩৬ সালে নওগাঁ সিনিয়র মাদরাসা থেকে পড়াশোনা শেষ করে ১৯৪৩ সালে ব্রিটিস রেলওয়েতে কলকাতায় যোগদান করেন। তাঁর প্রথম পোস্টিং ছিলো অবিভক্ত ভারতবর্ষের শিলিগুড়ি। ১৯৭৯ সালে পোড়াদহ জংশন স্টেশন মাস্টার হিসাবে অবসরে যান। চাকুরী জীবনে- বাসুদেবপর, রানীনগর, সান্তাহার, ভবানীপুর স্টেশনে দীর্ঘদিন ধরে চাকুরী জীবনে বেশিভাগ সময় কাটে এবং নিজগ্রাম রোয়াইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা হিসেবে ২৮ বছর সভাপতি ও রোয়ার শাহ সেকেন্দার জুনিয়র হাইস্কুল, মসজিদ, ঈদগাঁ মাঠ প্রতিষ্ঠা করেন। এছাড়াও সান্তা এমদাদুল উলম হাফিজী মাদরাসার দীর্ঘ ১২ বছর সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। 

তিনি ছয় পুত্র, চার কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর রোয়ার গাজীপীর শাহ সেকেন্দার (র:) ঈদগাঁ মাঠে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে আক্কেলপুর উপজেলা প্রেসক্লাব, আক্কেলপুর মহিলা কলেজের সকল শিক্ষক, সাংবাদিক মহলসহ উপজেলার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

Tag
আরও খবর