নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল ছিনতাইকারীরা.

জয়পুরহাটে আক্কেলপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে আমিনুর ইসলাম (৩২) নামে এক যাত্রীকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নএর চকরঘুনাথ গ্রামে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আহত আমিনুর ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের বাসিন্দা তিনি পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত আছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার কর্মস্থল থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে বাড়ি ফিরছিলেন আমিনুর ইসলাম। চলন্ত ট্রেনে ছিনতাইকারীরা তার ব্যাগ, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চকরঘুনাথ গ্রামের স্থায়ী বাসিন্দা বাবু জানায় আমি রেলের সাইটে ছিলাম ট্টেন আশার পরে আমরা দেখতে পাই ট্রেনের ছাদ থেকে দুজন লোক একটি লোককে ফেলে দিয়েছে। আমরা সেখানে গিয়ে দেখতে পাই লোকটি গুরুত্ব আহত হন পরে আমরা তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে ভর্তি করাই। পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে রেফাড করা হয়। ভুক্তভোগী আমিনুর ইসলাম বলেন, আমি পাবনায় ফায়ার সার্ভিসে বাবুচী পদে চাকরি করি। ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলাম। ছিনতাইকারীরা সবকিছু ছিনিয়ে নিয়ে আমাকে ট্রেন থেকে ফেলে দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আদনান জানান, তার বাম হাত ভেঙ্গে গিয়েছে।এবং শরীরের বেশ কিছু স্থানে আঘাত পেয়েছে। রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত জয়পুরহাটে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন রযেছে।
Tag
আরও খবর