নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কলপুরে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে নিহত গৃহবধূ, পুলিশ সদস্যসহ আহত ৪

জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রত্না আক্তার ছবি (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত গৃহবধূ রুকিন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুনের দ্বিতীয় স্ত্রী। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জোয়ানা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হালির মোড় থেকে মা-মেয়ে ব্যাটারিচালিত অটো ভ্যানে করে নিচা বাজারের ভাড়া বাসায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে সড়কের পাশে গাছের সাথে আছড়ে পড়ে। ঘটনাস্থলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রত্না আক্তার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার দ্বারিশন গ্রামের বাসিন্দা ঢাকা জেলা পুলিশ কর্মরত কনস্টেবল রবিউল ইসলাম রাসেল (৩২) ও একই উপজেলার গর্ন্ধবপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৩৫), ব্যাটারিচালিত অটোরিকশারচালক ফারুক (৪২) ও নিহত গৃহবধূ রত্না আক্তারের মেয়ে তামান্না (২০)। এদের মধ্যে পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেলকে থানা পুলিশের ৯৯৯ পিকআপ ভ্যানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ও সহযাত্রী শফিকুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রুকিন্দীপুর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুন বলেন, স্ত্রী ও মেয়ে দুপুর ভান্ডারীপাড়া গ্রামে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে ভাড়া বাসায় ফেরার পথে সড়ক দুূর্ঘটনায় আমার স্ত্রী মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন আলী বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহতবস্থায় তিন জনকে আনা হয়। এদের মধ্যে গৃহবধূ রত্না আক্তার চিকিৎসাধীনবস্থায় মারা গেছেন। আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, দুর্ঘটনায় এক গৃহবধূ মারা গেছেন ও একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেল ঢাকা পুলিশ লাইনে কর্মরত।
Tag
আরও খবর