নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুর ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে, ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।  ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬টি চিকিৎসক পদের মধ্যে ২২টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। বর্তমানে শুধু ৪ জন চিকিৎসক কর্মরত, এর মধ্যে ৩ জন মেডিকেল অফিসার এবং ১ জন ডেন্টাল সার্জন। জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তঃবিভাগে সেবা দিতে কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের। ফলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং অনেকেই অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য যেতে বাধ্য হচ্ছেন।  এ নিয়ে আজ সোমবার (২১ জুলাই) আক্কেলপুরবাসী ব্যানারে, হাসপাতালের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন লিখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধন থেকে তারা হাসপাতালের বিভিন্ন অনিয়ম, ডাক্তার সংকট দ্রুত নিরশন করার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম চপল, আরমান হোসেন কানন, রিপন হোসেন, মিলন চৌধুরী, নাফিজ নেওয়াজ রমিম, সম্রাট হোসেন প্রমুখ ১৯৭২ সালে প্রতিষ্ঠিত আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৪ সালে ৫০ শয্যায় উন্নীত হয় এবং বর্তমানে আক্কেলপুর উপজেলার ২ লাখেরও বেশি মানুষের চিকিৎসার প্রধান ভরসা। পাশাপাশি নওগাঁর বদলগাছী উপজেলা থেকেও এখানে রোগীরা আসেন। তবে, চিকিৎসক সংকটের কারণে হাসপাতালের সেবা পরিস্থিতি চরম খারাপ হয়ে পড়েছে। হাসপাতালের জরুরি বিভাগে ৩ জন চিকিৎসক থাকলেও, অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসক পদ খালি থাকার কারণে রোগীরা সঠিক সেবা পাচ্ছেন না।  হাসপাতাল বহির্বিভাগে চিকিৎসার জন্য অপেক্ষমাণ এক রোগী জানান, “সকাল ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখন দুপুর হয়ে গেল, এখনো ডাক আসেনি। ডাক্তারই নেই ঠিকমতো, কাকে দেখাবো?” এ বিষয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন, ‘চিকিৎসক সংকটের কারণে সেবা দিতে অনেক সমস্যা হচ্ছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চিঠি পাঠিয়েছি, আশা করছি দ্রুত সকল সমস্যা সমাধান হবে। চিকিৎসক সংকট দূর হলে রোগীরা ভালো সেবা পাবে।
Tag
আরও খবর