নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে পারফরমেন্স বেজড গ্রান্টসের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

শুধু বইয়ের পাতা নয়, এবার পুরস্কারের মঞ্চেও জয়ী আক্কেলপুরের শিক্ষার্থীরা। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এসইএসডিপি প্রকল্পের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় ৩৫ জন কৃতি শিক্ষার্থী পেয়েছে সম্মাননা, সনদপত্র ও আর্থিক অনুদান। সোমবার বেলা ১১টায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এই উপজেলার ১৩ টি প্রতিষ্ঠানের ওই স্কিমের আওতায় ৩৫ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা পুরস্কৃত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাবেদ ইকবাল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি, কৃতি শিক্ষার্থীর অভিভাবক এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এস.এস সায়িমা আল আমান্না উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এমন আয়োজন সতিই আমাদের জন্য গর্বের। ভবিষ্যতে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হতে সাহস জোগাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের মধ্যে আরও উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি শিক্ষকদের প্রতিও দায়িত্ববোধ বাড়াবে। ভবিষ্যতেও এমন কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা মন্ত্রণালয়ের এমন সময়োপযোগী উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়ন করে আমরা এই উপজেলাকে একটি শিক্ষাবান্ধব হিসাবে রূপান্তর করতে চাই। শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের নিষ্ঠা থাকলে তা অসম্ভব কিছু নয়। জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, পারফরমেন্স বেজড গ্রান্টস কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে গুণগত শিক্ষা অর্জনের আগ্রহ সৃষ্টি করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান। যারা আজকে সম্মাননা পেয়েছে, তারা শুধু নিজেদের জন্য নয়, পুরো বিদ্যালয়ের জন্য গর্বের প্রতীক। এই পুরস্কার যেন তাদের ভবিষ্যৎ পথচলায় পাথেয় হয়। শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে, যেন আগামীতে আরও বেশি শিক্ষার্থী এই স্বীকৃতির আওতায় আসতে পারে।
Tag
আরও খবর