আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

আক্কেলপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের উপর হামলা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও স্থানীয় টাইলস ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের উপর নিজ বাসার সামনে রাতের বেলা অতর্কিত হামলা চালিয়ে মারধর করে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাঁকে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরার পর মঙ্গলবার রাতে থানায় মামলা করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ওরফে মায়া সোহেল এবং তার ভাই স্বেচ্ছাসেবক দলের সদস্য জুয়েল হোসেন অবসরপ্রাপ্ত সেনা সদস্যের উপর হামলা মারপিট করেছে তা সিসি টিভি ফুটেজে দেখা যায়। এজাহারে হত্যার উদ্দেশ্যে মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ব্যবসায়ী আব্দুর রাজ্জাক অবসরপ্রাপ্ত সশন্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্থার আক্কেলপুর উপজেলার শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত ১২ জুলাই রাত পৌনে দশটারর দিকে নিজ বাসার সামনে হামলা চালিয়ে তাঁকে মারধর করা হয়েছিল। অবসরপ্রাপ্ত সৈনিক নামের ফেসবুক পেজে দেওয়া পোষ্টে হামলাকারী দুই জনের দলীয় পরিচয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মামলার এজাহারে দুই আসামির দলীয় পরিচয় উল্লেখ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পৌরশহরের উত্তরপাড়া রেললাইনের পাশে আব্দুর রাজ্জাকের বাসার সামনে মোটরসাইকেল রাখা আছে। আব্দুর রাজ্জাক মোটরসাইকেলের কাছে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে সাদা গেঞ্জিপরা একব্যক্তি এসে তাঁকে উড়ন্ত লাথি মারেন। এসময় তাঁদের দুজনের মধ্যে ধস্তাধস্তি চলছিল। একপর্যায়ে নীল গেঞ্জিপরা আরেক জন সেখানে এসে আব্দুর রাজ্জাককে মারধর করতে-করতে বাসার সীমানা প্রাচীরের বাইরে নিয়ে যান। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট। তিনি ২০১৮ সালে অবসরের পর আক্কেলপুর পোষ্ট অফিসের সামনে দোকান ঘর ভাড়া নিয়ে টাইলসের ব্যবসা করছেন। তাঁর দোকানের নাম জিহাদ এন্টারপ্রাইজ। তিনি গত ১২ জুলাই আনুমানিক রাত নয়টা ৩৫ মিনিটে দোকানের ১ লাখ ৩০ হাজার ৩০০ টাকা প্যান্টের পকেটে নিয়ে দোকান বন্ধ করে বাসায় যান। নয়টা ৪৫ মিনিটের দিকে বাসার সামনে পৌঁছার পর ২ থেকে ৩ জন ব্যক্তি তাঁর পথরোধ করে ধারালো অস্ত্র ও লোহার রড় নিয়ে অর্তকিতভাবে আঘাত শুরু করে। তিনি প্রাণ রক্ষার্থে প্রতিহত করার চেষ্টা করেন। হামলাকারীরা তাঁর পকেটে থাকা দোকানের বিক্রির ১ লাখ ৩০ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। এসময় তাঁর চিৎকারে লোকজন ছুটে আসে। তখন হামলাকারীরা পালিয়ে যায়। বাসার সিসি টিভির ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, হামলাকারীদের একজন জুয়েল হোসেন আরেকজন সোহেল হোসেন ওরফে মায়া সোহেল। তাঁরা দুই জনই আপন ভাই। তাঁদের বাড়ি পৌরশহরের হাস্তাবসন্তপুর মহল্লায়। আব্দুর রাজ্জাক বলেন, আমি অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার আক্কেলপুর শাখার সভাপতি ও টাইলসের ব্যবসা করি। আমার সঙ্গে কারও কোন দ্বন্দ্ব নেই। এর আগে থেকেই মায়া সোহেল আমাকে অনুস্বরণ করতো। সে দিন রাতে হঠাৎ তারা আমার উপর অতর্কিত হামলা করে আমাকে আহত করে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। আমি গত রাতে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। পরে জানতে পারি তারা দুই ভাই স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে যুক্ত। সোহেল রানা ওরফে মায়া সোহেলের মুঠোফোন বন্ধ রয়েছে। ফেসবুকে ম্যাসেঞ্জারে কল করেও তাঁকে পাওয়া যায়নি। একারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামিউল হাসান ইমন বলেন, ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি নিয়ে জেলা নের্তৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছেন। একারণে তাঁদের গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।
Tag
আরও খবর