নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে সন্ত্রাসী চাকু মানিকএর হামলায় পুলিশ এএসআই আহত।

জয়পুরহাটের আক্কেলপুরের ‘সন্ত্রাসী’ মানিক ওরফে চাকু মানিককে (২৮) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রশিদুল ইসলাম আহত হয়েছেন। গ্রেপ্তারের সময় মানিকের কাছ থেকে দুটি চাকু জব্দ করেছে পুলিশ। ৭ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করে তাঁকে থানায় নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মানিক ওরফে চাকু মানিক আক্কেলপুর পৌর শহরের সাখিদারপাড়ার মন্টু মিয়ার ছেলে। মানিকের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরি-ছিনতাই-ডাকাতির একাধিক মামলা রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ত্রাসী মানিক কারাগারে ছিলেন। তিনি কয়েক দিন আগে জামিনে বেরিয়ে আসেন।সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মানিক চাকু নিয়ে উপজেলা পরিষদ এলাকায় ঘোরাঘুরি করছেন। খবর পেয়ে এসআই রাকিবুল ইসলাম ও এএসআই রশিদুল ইসলাম মানিককে ধরতে আসেন। তাঁরা দুজন উপজেলা পরিষদের সামনে থেকে মানিককে ধরে হাতকড়া লাগান। এ সময় তাঁদের কাছ থেকে মানিক ছুটে পালানোর চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই রশিদুল আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় মানিককে থানায় নিয়ে আসা হয়। এরপর এএসআই রশিদুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হায়দার জানান, আক্কেলপুর থানার এএসআই রশিদুল ইসলাম রাত ৮টার দিকে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। পরে তিনি ব্যবস্থাপত্র নিয়ে বাসায় চলে গেছেন। জানতে চাইলে আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, মানিক একজন এলাকার ভয়ংকর সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি কারাগারে ছিলেন। কয়েক দিন আগে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে ঘোরাঘুরি করছিলেন।সোমবার সন্ধ্যায় দুটি চাকুসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের সময় থানার এএসআই রশিদুল ইসলাম আহত হন।
Tag
আরও খবর