নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিমের জমি নিয়ে বিরোধে খুন, আক্কেলপুর থেকে প্রধান আসামী গ্রেফতার.

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শিম চাষ সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলার প্রধান আসামী মোঃ জাহিদুল দেওয়ান (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা ৮টা ৫০ মিনিটে জয়পুরহাটের আক্কেলপুর থানাধীন রায়কালী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুল দেওয়ান আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের মৃত মহির দেওয়ানের পুত্র। র‌্যাব-৫ এর পক্ষ থেকে বুধবার (১১ জুন) সকাল ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। মামলার বিবরণে জানা যায়, গত ১৮ এপ্রিল ২০২৫ দুপুর ১২টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের যোগীভিটা এলাকায় বন্ধককৃত জমিতে শিম চাষের ফসল কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মামলার ২নং ও ৩নং আসামী ভিকটিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং ১নং আসামী জাহিদুল দেওয়ান হাতে থাকা বাঁশের বাংয়ের সুচালো মাথা দিয়ে ভিকটিমের বুকে আঘাত করে। পরে আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত ভিকটিমকে তাৎক্ষণিকভাবে স্থানীয় ডিসপেন্সারিতে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় জয়পুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই সিএনজিতে ভিকটিমের মৃত্যু ঘটে। ঘটনার পর নিহতের ছেলে মোঃ মোস্তফা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৭, তারিখ: ২৫ এপ্রিল ২০২৫; ধারা: ৩০২/৩৪ পেনাল কোড)। মামলার পর থেকেই র‌্যাব-৫ আসামীদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল দেওয়ান ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে এবং নিজেকে মামলার ১নং এজাহারভুক্ত আসামী হিসেবে নিশ্চিত করে। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপর পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
Tag
আরও খবর