নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শহীদ পরিবারকে ঈদ উপহার: জামায়াতে ইসলামী আক্কেলপুর শাখার নগদ অর্থ প্রদান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জুলাই আন্দোলনের শহীদ মিনহাজের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার ০৫ ই জুন আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামে শহীদ মিনহাজের নানীর বাড়িতে উপস্থিত হয়ে তার মা'র হাতে সংগঠনের পক্ষ থেকে ১০ হাজার টাকা নগদ অর্থ তুলে দেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি হবিবুর রহমান হাবিব, অফিস সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা হারুনুর রশিদ,রুকিন্দিপুর ইউনিয়নের আমির মাওলানা রেজাউল করিম,পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ রিপন হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জানান, শহীদ মিনহাজ দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগ করেছেন। ঈদুল আজহার আগে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জামায়াতে ইসলামীর এই কার্যক্রম চলমান থাকবে।
Tag
আরও খবর