নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তিত মৃত্যু.

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের নিচে মাথা দিয়ে অজ্ঞাত (৬৭) এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।  রোববার (২৫ মে) সকাল পৌনে ৭টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা আপ সীমান্ত আন্তঃনগর ট্রেনে হাস্তাবসন্তপুর গ্রামের মাঠে জামতলী নামক স্থানে ওই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি আক্কেলপুর রেলওয়ে স্টেশন থেকে রেললাইনের ওপর দিয়ে হেঁটে মাঠের দিকে যাচ্ছিলেন। এরপর তিনি জামতলী নামক স্থানে কিছু সময় অপেক্ষা করেন। এরপর ট্রেন আসার সময় আশপাশে কোনো লোকজন না থাকায় ট্রেনের পেছনের বগিতে রেল লাইনে মাথা দেওয়ার সময় পাদানির সাথে ধাক্কা লেগে মাথা থেঁতলে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।  এ সময় তার পরনে  ছিল লুঙ্গি, পাঞ্জাবি ও গামছা আর পায়ে জুতা।    প্রত্যক্ষদর্শী ফরিদা পারভীন বলেন, সকাল বেলা আমরা রেললাইনের পাশে ধান মাড়াই করছিলাম। তখন ওই লোক হেঁটে যাচ্ছিল। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আসছিল সেই ট্রেনেই ঝাপ দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। তখন লোকজন থাকায় তিনি আত্মহত্যা করতে পারেননি।  তিনি আরও বলেন, এরপর উনি আর একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। ওই সময় আশপাশে কোনো লোকজন ছিল না। এরপর সীমান্ত আন্তঃনগর ট্রেন আসলে সে চলন্ত ট্রেনের নিচে মাথা দিতে গিয়ে পাদানির সাথে ধাক্কা লেগে মাথা থেঁতলে মারা যান।  আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, সীমান্ত ট্রেনের এক চালক আমাকে জানিয়েছেন, রেলস্টেশনের দক্ষিণে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন। তিনি ট্রেনের একদম পেছনের বগিতে মাথা দিতে গিয়ে ধাক্কা লাগে। পরে শুনি ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। বিষয়টি সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় খবর দেওয়া হয়েছে।
Tag
আরও খবর