নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদকসহ ১০ নারী ও পুরুষকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর এলাকার রেল কলোনি বস্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন,সোনামুখী সরকারপাড়া এলাকার সাহাদুল (৪৬), হাস্তাবসন্তপুর এলাকার মানিক (৩৫), গোল্ডেন (৪৮), মজিদ (৩৫), ফেরদৌস মোল্লা (৩৫), পুরাতন বাজার এলাকার আব্দুস সাত্তার (৫৪), রেল কলোনি বস্তির রাব্বি হোসেন (২৬), নাজমা বেগম (৩৫), বীথি (৩৬) এবং আকলিমা (৪৫)। জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করা হয় এমন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী যৌথ অভিযানে সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন বস্তির বিভিন্ন খুপরি ঘরে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য, মাদক গ্রহণের সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা করছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে সেনাবাহিনীসহ মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে তাদের হাতানাতে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Tag
আরও খবর