নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন.

জয়পুরহাটের আক্কেলপুরে গোপীনাথপুর দোল যাত্রার মেলায় অনুমোদন না নিয়ে পুতুল নাচের নামে অশ্লীলতা চলছিল। খবর পেয়ে মঙ্গলবার রাতে মেলায় গিয়ে দুইটি পুতুল নাচের (ছায়াবাজি) প্যান্ডেল গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। জানা গেছে, উপজেলার গোপীনাথপুরে ৫’শ বছরের ঐতিহ্যবাহী দোল যাত্রার মেলা বসে। মেলায় ঘোড়া, গরু, মহিষ, কসমেটিকস, মিষ্টান্ন থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র ক্রয়-বিক্রয় চলে মাসব্যাপী। এবারের মেলা রমজান মাসে হওয়াই সাংস্কৃতিক ও বিনোদনের কোন অনুমোদন ছিল না। ঈদের পর দিন মঙ্গলবার থেকে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে এবার একটি যাত্রপালার অনুমোদন দেয় জেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের অনুমতি না নিয়ে মঙ্গলবার বিকেল থেকে মেলায় দুইটি পুতুল নাচের (ছায়াবাজি) প্যান্ডেল চলছিল। সেখানে অশ্লীল নিত্য প্রদর্শিত হচ্ছিল। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম পুলিশ ফোর্স নিয়ে মেলায় গিয়ে পুতুল নাচের দুইটি প্যান্ডেল ভেঙে গুড়িয়ে দিয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে গেছে পুতুল নাচের আয়োজকরা। মেলা দেখতে আসা আমিনুর রহমান নামের একজন দর্শনার্থী বলেন, আমি পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসেছিলাম। এসে দেখি এখানে পুতুল নাচের ভেতরে অশ্লীল নাচ দেখানো হচ্ছে।  মেলা কমিটির সভাপতি ও গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, মেলায় প্রশাসনের অনুমতি না নিয়ে দুইটি পুতুল নাচ (ছায়াবাজি) চলছিল। সেখানে অশ্লীল নৃত্য প্রদর্শনের অভিযোগে তা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে তারা পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করছিল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই দুইটি পুতুল নাচের প্যান্ডেলই গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সুপারিশে যাত্রার অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে অশ্লীলতার অভিযোগ পেলে বন্ধ করে দেওয়া হবে।
Tag
আরও খবর