নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ধর্ষণ নিপীড়ন সহিংসতা বিরুদ্ধে ধর্ষকদের শাস্তি দাবিতে আক্কেলপুরে মানববন্ধন.

জয়পুরহাটের আক্কেলপুরে সারাদেশে অব্যাহত ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মুজিবর রহমান কলেজ শাখা ছাত্রদল, বৈষম্যবিরোধী আন্দোলন, নাগরিক পরিষদের ব্যানারে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও সচেতন জনতা। আজ সোমবার (১০ মার্চ) সকালে আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা তুমি কে, আমি কে আছিয়া আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই স্লোগান দিতে থাকেন। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, রিপন হোসেন, আরমান হোসেন কানন, বায়েজিদ বোস্তামী সাহিদ, মোবাশ্বের হোসেন, বাধন হোসেন, ইব্রাহিম হোসেন, শান্ত প্রমুখ। এসময় বক্তারা বলেন,বর্তমানে দেশে নারীরা কোথাও নিরাপদ নয়, ধর্ষণের মতো এমন জঘন্য ঘটনা বর্তমানে ঘটেই চলছে। তবে আমরা এর কোনো বিচার দেখতে পাচ্ছি না। তাই দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের বিচার করতে হবে। ধর্ষকরা আট বছরের আছিয়াকে পর্যন্তও ছাড়েনি। এমনকি আন্তর্জাতিক নারী দিবসেও দেশে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই।
Tag
আরও খবর