নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিয়ের দুদিন আগে নিখোঁজ, নদীর পাড়ে মিলল ঝুলন্ত মরদেহ.

জয়পুরহাটে বিয়ের দুদিন আগে নিখোঁজ হওয়া মাহমুদুল পিপাস (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) সদরের ধারকি শতিঘাটা তুলশী গঙ্গা নদীর পাড়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহমুদুল জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে। সে জয়পুরহাট শহরে ঔষধ কোম্পানিতে চাকরি করতো। বর্তমানে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় ভাড়া থাকতো। জানা যায়, দুপুর ১২টার দিকে এক নারী গাছের পাতা কুড়াতে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত শুক্রবার তার বিয়ের দিন ধার্য্য ছিল। এর দুদিন আগে গত ২৯ জানুয়ারি সকালের দিকে সে বাড়ি থেকে বের হয়ে যায়।  এরপর সে আর বাড়ি ফিরে নাই। তার মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা করেও সন্ধান মিলেনি।  এ ঘটনায় নিহতের বড় ভাই পরদিন জয়পুরহাট সদর থানায় একটি নিখোঁজের ডাইরি করেন। আজ রোববার সদর উপজেলার ধারকি শতিঘাটি এলাকায় তুলশী গঙ্গা নদীর পাড়ের নির্জন একটি বাগানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বড় ভাই মাহবুবুর রহমান বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত পিপাসের বন্ধু শুভ হোসেন জানান, তার বন্ধু বিয়ের প্রস্ততি নিচ্ছিল। গত শুক্রবার তার বিয়ের দিন ছিল। এজন্য তিনি কমিউনিটি সেন্টারের ভাড়াও পরিশোধ করেছেন হঠাৎ করে তার বন্ধু বিয়ের দুদিন আগে নিখোঁজ হয়। আজ তার মরদেহ উদ্ধার হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যা। এর সুষ্ঠু বিচার দাবি তার। জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক মাসুদ হোসেন জানান, এ ঘটনায়  ৩০ জানুয়ারি থানায় একটি নিখোঁজ ডাইরি হয়েছে। আজ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে শেষে জানা যাবে মৃত্যুর কারণ। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
Tag
আরও খবর