নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পরাজিত প্রার্থীদের দাবি টাকার বিনিময়ে সাজানো ছিল ভোটের ফলাফল

প্রহসনের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে আগে থেকেই সাজানো ছিল ফলাফল। পাতানো ফলাফলে বিজয়ীরা টাকার বিনিময়ে ভোট কিনে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশনারকেও তারা মোটা অংকের টাকা দিয়ে কিনেছেন। এসবই ছিল পাতানো একটি কাউন্সিল। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলের ঘোষিত ফলাফল নিয়ে এসব অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থীরা।  বুধবার ফলাফল ঘোষণার পর বিকেল সাড়ে পাঁচটায় ভোটকেন্দ্র আক্কেলপুর সরকারি ফজর উদ্দিন (এফইউ) উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলন করেন পরাজিত প্রার্থীরা। পরাজিত সভাপতি প্রার্থী আলগীর চৌধুরী বাদশা অভিযোগ করে বলেন, ‘তারা বিশ্বাসের মধ্যে জালিয়াতি করেছেন। বিশ্বাসের সঙ্গে বেইমানি করে ভোট ও ফলাফল দুটোই বিক্রি করেছেন নির্বাচন কমিশনার। আমি এই নির্বাচন মানি না।’   সংবাদ সম্মেলনে পরাজিত প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী আলমগীর চৌধুরী বাদশা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুর রশিদ ইকুসহ তাদের কর্মী ও সমর্থকরা। তারা ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। সংবাদ সম্মেলনে তারা জানান, বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটে আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দুপুর আড়াইটার দিকে জেলা বিএনপির আহব্বায়ক গোলজার হোসেনের উপস্থিতিতে নির্বাচন কমিশনার বিএনপি নেতা এ এইচ এম ওবায়দুর রহমান সুইট ফলাফল ঘোষণা করেন। ওই ফলাফলে উপজেলা বিএনপির সভাপতি পদে কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক পদে আরিফ ইফতেখার আহম্মেদ রানার নাম ঘোষণা করেন। অপরদিকে পৌর বিএনপির সভাপতি পদে আফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান পল্টুর নামও ঘোষণা করা হয়।   প্রধান নির্বাচন কমিশনার এ এইচ এম ওবাইদুর রহমান সুইট বলেন, গোপন ব্যালটে ভোটগ্রহণ শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোট গণনার সময় সকল প্রার্থী ও তাদের এজেন্ট উপস্থিত ছিলেন। এখানে কারচুপির কোনো সুযোগ নেই। নির্বাচনে পরাজিত হলে সব প্রার্থীই এই ধরনের বানোয়াট কথা বলেন। তাদের অভিযোগ সত্য নয়।
Tag
আরও খবর