নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অসহায়, ছিন্নমূল শীতার্তদের পাশে গভীর রাতে আক্কেলপুর ইউএনও.

জয়পুরহাট আক্কেলপুরে কনকনে তীব্র শীতে কষ্ট পাচ্ছিলেন অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। কাউকে না জেনে গভীর রাতে হঠাৎ শীত বস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে নিজ হাতে শীত বস্ত্র তাদের গায়ে জড়িয়ে দিলেন জয়পুরহাটের আক্কেলপুরের ইউএনও মনজুরুল আলম। শনিবার দিবাগত রাতে রেল স্টেশন, পৌর এলাকা এবং উপজেলার বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এসময় তীব্র শীতে কষ্ট পাওয়া মানুষরা শীত বস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এবার এই উপজেলায় আগাম শীত পড়েছে। গত কয়েক দিন থেকে তাপমাত্রার পারদ ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা নামা করছে। এতে বিপাকে পড়েছেন এই উপজেলার নিম্ন আয় ও ছিন্নমূল মানুষেরা। শীত বস্ত্রের অভাবে দারুন কষ্টের মধ্যে দিনপার করতে হচ্ছে তাদের। তাদের শীতের কষ্ট কিছুটা লাঘবে শনিবার ১০০ টি শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র পাওয়া ষাটোর্ধ হাজেরা বেওয়া বলেন, মুই ইস্টিশনে থাকো, মোক খুব শীত্তি লাগোছে বাবা, অনেক কষ্ট করে ঠান্ডার মধ্যে আছি বা। এই গরম কাপড় পাইয়ে মোর খুব উপকার হলো। আল্লাহ তোমাকের অনেক ভাল করবে বাফো। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, গত কয়েকদিন থেকে এই এলাকায় তীব্র শীত পড়েছে। ইতোমধ্যে দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদের শীতবস্ত্র ক্রয়ের বরাদ্দ এসেছে। আজ ১০০ টি শীত বস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে সাড়া উপজেলায় আরও অধিক পরিমানে শীত বস্ত্র বিতরণ করা হবে।
Tag
আরও খবর