নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত.

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় পৌর শহরের আদর্শক্লাব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন আক্কেলপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ২৫-২৬ সালের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকসহ মোট ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ, জয়পুরহাট- ২ আসনের জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি শফিউল হাসান দিপু এবং অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান আল্লাহ ইসলামের মধ্যে সকল বিষয়ে পূর্নাঙ্গ নীতি দিয়েছেন। আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। হাদিসে রাসুল (সা.) শ্রমিকদেরকে আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই শ্রমজীবী মানুষের যথাযথ মূল্যায়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। তিনি দেশে ইসলামী শ্রমনীতি চালুর জন্য শ্রমিক সমাজকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Tag
আরও খবর