নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুর কৃষকের কাটা ধান পুড়ল দুর্বৃত্তের আগুনে.

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা তিলকপুরে জমির ধান কাটার পরে তা সড়কের পাশে গাদা করে রেখেছিলো আবু সিদ্দিক নামের এক কৃষক। রাতের আঁধারে সেই ধানের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি শুক্রবার দিবাগত রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামে ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক সিদ্দিক ওই গ্রামের রমজান আলীর ছেলে। এই ঘটনায় ওই কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কে বা কারা ফসলের সাথে এমন কান্ড করেছে তা জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, এবারের চলতি আমন মৌসুমে বিঘা প্রতি ২২ হাজার টাকায় অন্যের চার বিঘা জমি পত্তন নিয়ে ধান চাষ করেন কৃষক আবু সিদ্দিক। এর মধ্যে দুই বিঘা পাঁচ কাঠা জমির ধান পরিপক্ক হলে শুক্রবার বিকালে ছয়জন শ্রমিক দিয়ে ধান গুলো কেটে কানচপাড়া গ্রামের সড়কের পাশে রাখেন। ওই দিন সন্ধ্যা হলে ধানগুলো রেখে বাড়িতে চলে আসেন। গভীর রাতের কোন একসময় দূর্বৃত্তরা ওই ধানে আগুন লাগিয়ে দিলে সবগুলো ধান পুড়ে যায়। কৃষক আবু সিদ্দিক কান্নাজড়িত কন্ঠে বলেন, ধার দেনা করে অন্যের জমি পত্তন নিয়ে আমি আমন ধান চাষ করেছিলাম। আমিসহ ছয়জন শ্রমিক দিয়ে জমি থেকে ধান কেটে সড়কে রেখেছিলাম। রাতে কে বা কারা আমার ধানে আগুন লাগিয়ে দিল তা জানতে পারিনি। সকালে গিয়ে দেখি সব ধান পুড়ে ছাই হয়ে গেছে। আমি সর্বশান্ত হয়ে গেছি। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, খোঁজ নিয়ে বিষয়টি দেখা হবে। কৃষি বিভাগ থেকে প্রণোদনার আওতায় এনে তাঁকে সহযোগীতা করা হবে। বিষয়টি খুব দুঃখ জনক। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর