প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার সকাল ১১টা উপজেলা গেটের সামনে ‘আক্কেলপুর উপজেলাবাসী’ ব্যানারে রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও দিনমজুরসহ শত শত মানুষ প্রায় অর্ধ কিলোমিটার এলাকজুরে রাস্তায় দাঁড়িয়ে এই মানববন্ধন পালন করেন। এ সময় ইউএনও’র বদলির আদেশ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন তারা। তারা বলেন, আমাদের দাবি একটাই, ‘ইউএনওর বদলি ঠেকাও। জানা গেছে, ২০২৩ সালের ০১ অক্টোবর আক্কেলপুর উপজেলা নির্বাহী কমকর্তা হিসেবে যোগদানের পর তার একের পর এক জনবান্ধব উদ্যোগে বদলে যায় আক্কেলপুর উপজেলার দৃশ্যপট, বদলে যায় শিক্ষার পরিবেশ, উপজেলা প্রশাসনের কাজে আসে সচ্ছতা। আক্কেলপুরে দায়িত্ব গ্রহনের পড় থেকে তিনি একজন ইউএনও হিসেবে নয়, নিজেকে ‘আক্কেলপুরবাসীর একজন’ হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রশাসনিক কাজে নিজের সততা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে পেয়েছেন শুদ্ধাচার পুরষ্কার। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজামান কমল, পৌর বিএনপির আহবায়ক আলমগীর চৌধুরী, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এসএম রাশেদুল আলম, বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল, আমিনুল ইসলাম ইকু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ ইসলামসহ বিভিন্ন পেশার মানুষ বক্তব্য রাখেন। প্রসঙ্গত্ব, দায়িত্ব গ্রহণের এক বছর পর সরকারি আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমকে ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগে বদলি করে আদেশ জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। বিষয়টি জানাজানি হলে ফুঁসে ওঠে আক্কেলপুরের সর্বস্তরের জনগণ।
Tag
আরও খবর