দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে ভূয়া র‍্যাব সদস্য গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুর থেকে দু'জন ভূয়া র‍্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-০৫। এ সময় তাদের কাছ থেকে র‍্যাব জ্যাকেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলার নলডাঙ্গা থানার বাসুদেবপুর বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে তরিকুল ইসলাম ওরফে সোহাগ (২৭) ও জয়পুরহাটের আক্কেলপুর থানার চকবিলা এলাকার মনোয়ার হোসেনের ছেলে নাইম হোসেন (২০)।

রবিবার (১৪ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, তরিকুল ও নাইম জনৈক আজিজুল নামে এক ব্যক্তির নিকট বাংলাদেশ বিমান বাহিনীর সিভিল গাড়ি চালক পদে চাকুরী দেওয়ার নামে ১২ লাখ টাকার বিনিময়ে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়ে গতকাল বিকেলে আক্কেলপুর থানাধীন মাস্টারপাড়া এলাকার জনৈক আজিজুল এর কাছ থেকে বিমান বাহিনীর সিভিল গাড়ি চালক পদের পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার নামে অগ্রিম ২৬ হাজার ৩০০টাকা দাবী করলে তার মনে সন্দেহের সৃষ্টি হলে সে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল গাড়ি দেখে দৌড়ে এসে বিষয়টি অবগত করলে টহল দল র‍্যাব সদস্য পরিচয়ে প্রতারক চক্রের মূলহোতা তরিকুল এবং তার সহযোগী নাইম কে আটক করে। এ সময় তাদের মোটর সাইকেলের সিটের নিচ থেকে একটি ‌র‍্যাব কটি এবং তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

তারা সাধারণ জনগণের কাছে নিজেদেরকে র‍্যাব সদস্য ও বিমান বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে র‍্যাব সদস্য পরিচয়ে র‍্যাবের পোশাক (কটি) ব্যবহার করে অপরাধ করে আসছিল। মুলহোতা তরিকুল নিজেকে বাংলাদেশ পুলিশের এসআই ও বর্তমানে ‌র‍্যাব-৫, রাজশাহী, নাটোর ক্যাম্পে এবং প্রতারক চক্রের সদস্য নাইম বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক পদে কর্মরত আছেন বলে বিভিন্ন চাকুরী প্রত্যাশীদের কাছে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে  আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও খবর