দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জয়পুরহাটে হত্যা মামলায় স্বামী-শাশুড়ী ও ননদের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে গৃহবধু লাবনী আক্তার লাকী হত্যা মামলায় স্বামী-শাশুড়ী ও ননদের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে  জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডের দিয়েছেন আদালত। 

সোমবার (০৮ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, আক্কেলপুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আবুল কালাম আজাদ, মতিনের স্ত্রী হাছনা হেনা ও নওগাঁর নগর কুসুম্বী এলাকার নজরুল ইসলামের স্ত্রী লাজলী বেগম। এদের মধ্যে আবুল কালাম আজাদ পলাতক রয়েছেন।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, বিবাহের পর থেকে পারিবারিক কলহের জেড়ে স্বামী-শাশুড়ী ও ননদ লাবনীকে বিভিন্ন সময় শারীরিক ও মানষিক নির্যাতন করতো। 

২০১৬ সালের ২৪ জুন আসামীরা লাবনীকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করে এবং সেটি আত্মহত্যা বলে প্রচার করে। পরে সকালে তার লাশ উদ্ধার করা হলে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। 

এ ঘটনায় নিহতের ছোট ভাই ওয়াহেদ আলী বাদী হয়ে একই তারিখে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আদালত আজ এ রায় দেন।

আরও খবর