দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আক্কেলপুর বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তিন মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার


মোঃ মেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধি :

র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল মনিবার (৬ জুলাই) রাত সাড়ে ১১ টায় জয়পুরহাট জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তিন মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।

ধৃত আসামীরা হলো- দিনাজপুওেরর পাবর্তীপুর থানার দরগাপাড়ার মৃত শাহ আলমের ছেলে মো. মানিক (২৮), এবং চান্দাপাড়ার আব্দুল খালেকের ছেলে শাহীন আলম (২৯)। অপর আসামী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানার নসির উদ্দিনের স্ত্রী আরোজা বেগম (৪৫)। অভিযানকালে পাবর্তীপুর চান্দাপাড়ার আজাহার রহমান রাজার ছেলে আতিয়ার রহমান (২৮) কৌশলে পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে জানান হয়, পলাতক আসামী আতিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মানিক, শাহীন এবং আরোজা বেগম এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীগণ নীলসাগর এক্সপ্রেস এ মাদক বহনকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন আক্কেলপুর রেলস্টেশন প্লাটফর্ম এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল উক্ত আসামীদেরকে আটক করে এবং মুলহোতা আতিয়ার কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদের সাথে থাকা দুটি ট্রাভেল ব্যাগ ও একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২,২৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।

Tag
আরও খবর