দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আক্কেলপুর ডালে ঝুলছিল কৃষকের লাশ

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে জামগাছের ডালে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার রায়কালী ইউনিয়নের বাগিরবাড়িয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থায় থাকলেও তার পা মাটিতে লেগে ছিল বলে জানা গেছে।

শফিকুল আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। তিনি একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কৃষকরা মাঠে ধান কাটতে যাওয়ার সময় পুকুর পাড়ের গাছে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় শফিকুলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত কৃষকের স্ত্রী পপি খাতুন বলেন, তারা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখেন, তিনি বাড়িতে নেই। তাকে খোঁজাখুঁজি করলে সকালে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। দীর্ঘদিন ধরে তার স্বামী মানসিক রোগে ভুগছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা তাদের।

আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


Tag
আরও খবর