নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে ৩৮টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শেষ সময়ের প্রস্তুতি ব্যাস্ত সময় পার করতিছে কারিগররা।


বাঙালি সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এ বছর আক্কেলপুর উপজেলার ৩৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

১৪ তারিখ মহালয়ার মধ্য দিয়ে মা দুর্গার আগমন এবং আগামী ২০ অক্টোবর ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে পাঁচদিনের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ইতোমধ্যেই অধিকাংশ প্রতিমার বাঁশ-কাঠের উপর মাটির প্রলেপ দিয়ে মূল কাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন রং তুলির আঁচড়ে প্রতিমাকে দৃষ্টিনন্দন করার কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা।

এবার পৌরসভায় ৮টি, রুকিন্দীপুর ইউনিয়নে ৭টি, সোনামুখী ইউনিয়নে ০৩টি, গোপীনাথপুর ইউনিয়নে ১০টি, তিলকপুর ইউনিয়নে ০৩টি রায়কালী ইউনিয়নে ৭টি সহ উপজেলায় মোট ৩৮টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা বলেন,পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক থাকবে।

 আক্কেলপুর পৌর শহরের নবাবগঞ্জ ঘাট (পারঘাটি) কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে কাজ করছেন বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাতিনগ্রামের শ্রী বিকাশ মালাকার।বিকাশ মালাকার বলেন, এ বছর তিনি বিভিন্ন এলাকায় ১৭টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ নিয়েছেন। আকার ভেদে প্রতিটি প্রতিমার পারিশ্রমিক নিচ্ছেন ২৫ থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত।

আক্কেলপুর কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূজা কমিটির সভাপতি শ্রী কমল চন্দ্র দাস বলেন,এখানে আমরা ২০০টি পরিবার বসবাস করি। দীর্ঘ দিন ধরে এই মন্দিরে পুজা অর্চনা হয়ে আসছি। বিজয়া দশমীর দিন বিশাল মেলা বসে মন্দির প্রাঙ্গণে।আমাদের এই মন্দিরটি তুলশী গঙ্গা নদী সংলগ্ন হওয়ায় প্রতি বছর নৌকায় মা দুর্গাকে তুলে কয়েক কিলো প্রদক্ষিণ করে সন্ধ্যায় বিসর্জন দেওয়া হয়। এই সময় শত শত দর্শনার্থীরা নৌকায় চরে ভ্রমণ ও উপভোগ করে। প্রতিবছর জাঁকজমকভাবে পূজা উদযাপন করা হয়।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা বলেন, ধর্ম যার যার উৎসব সবার” বাঙালি জাতির মহাউৎসব দুর্গাপুজা যা আদিকাল থেকে সার্বজনীনভাবে পালন হয়ে আসছে। প্রতিটি ঘরে ঘরে মহা আনন্দ উৎসব পালন হয়। আসুন আমরা সবাই মিলে মুক্তি লাভের জন্য মা দূর্গার কাছে প্রার্থনা করি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান জানান,মন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত ছাড়াও প্রতি পূজা মন্ডবে পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে।

 



Tag
আরও খবর