আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

আক্কেলপুরে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধি

জপুরহাটের আক্কেলপুরে উপজেলা নির্বাহী অফিসার এর অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে ইউএনও পরিচয় দিয়ে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। পরে উপজেলা বাসীকে সচেতন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। 
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলামের মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি অফিসিয়াল নম্বর থেকে একটি কল আসে। অপর প্রান্ত থেকে ইউএনও পরিচয় দিয়ে তাকে বলা হয়, ২০ টন গুটি স্বর্ণা এবং ১৫ টন হাইব্রিড ধানের একটি চালান আপনার কাছে বিক্রি করতে চাই। তখন জহুরুল ইসলাম বলেন, আমি তো ধান ক্রয়-বিক্রয়ের ব্যবসা করিনা স্যার। চাতাল ব্যবসায়ী বিদ্যুৎ ভাইয়ের ছেলে তন্ময় ধান কেনা বেচা করেন, তার নম্বর নেন। ওই নম্বর থেকেই তন্ময়ের সাথে কথা বলে দর দাম ঠিক করে ১ লক্ষ টাকা ০১৯৫৪-৬৮২৩৩৪ নম্বরে বিকাশ করে পাঠাতে বলে। পরে বিষয়টি নিয়ে তাদের সন্দেহ হলে তন্ময় এবং জহুরুল ইসলাম একত্রে ওই নম্বরে ফোন করে বলেন, আমরা ১ লক্ষ টাকা নিয়ে ইউএনও অফিসে আসার কথা আসছি, তখন অপর প্রান্ত থেকে ডিসি অফিসে অবস্থান করছি বলে জানায়। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলমকে অবগত করানো হয়।
এদিকে, আক্কেলপুর কলেজ বাজার বণিক সমিতির সভাপতি কাজী শফি উদ্দীনকেও ইউএনও’র অফিসিয়াল নম্বর ক্লোন করে ইউএনও পরিচয়ে টাকা দাবি করে প্রতারক চক্র।
কাজী শফি উদ্দীন বলেন, বিকাল ৪.৪২ মিনিটের সময় উপজেলা নির্বাহী অফিসারের সরকারি অফিসিয়াল নম্বর থেকে একটি কল আসে। অপর প্রান্ত থেকে বলে, ২০ টন গুটি স্বর্ণা এবং ১৫ টন হাইব্রিড চাল আপনার কাছে বিক্রয় করব। ৩৭ টাকা কেজি হিসাবে টাকা নেওয়া হবে, তাই ০১৯৫৪-৬৮২৩৩৪ নম্বরে বিকাশ করে ১ লক্ষ টাকা পাঠান। বিষয়টি নিয়ে সন্দেহ হলে ইউএনও কার্যালয়ে ফোন দিলে বর্তমান নির্বাহী অফিসার কোন ফোন করেননি বলে জানানো হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন আমাকে ফোন করে বলেন এটা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। পরে ওই নম্বরে ফোন করে পরিচয় জানতে চাইলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রতারকরা।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন,এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোন চক্র যাতে প্রতারণা না করতে পারে, সে ব্যপারে সবাইকে কঠোরভাবে বার্তা দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলাবাসীকে সচেতন করে পোষ্ট করা হয়েছে। এখন পর্যন্ত প্রতারক বা প্রতারক চক্রের কোন পরিচয় পাওয়া যায়নি।

Tag
আরও খবর