নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস, জিও ব্যাগ ফেলে ঠেকানোর চেষ্টা!


জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীর পানি বৃদ্ধির কারনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দিয়েছে। আজ সকাল থেকে জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে ধসে যাওয়া অংশে জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা করা হয়েছে। ক্ষতিগ্রস্থ বাঁধটি সংষ্কার করা হলে রক্ষা পাবে উপজেলার কয়েক হাজার হেকটর জমির আমান আবাদ। এর আগে গত সোমবার বিকেলে আক্কেলপুর পৌরসভার সোনামুখী উচ্চ বিদ্যালয়ের উত্তর পূর্ব পাশে তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় বিষ মিটার অংশ ধসে যায়। স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের ধারণা নদীর পানি বৃদ্ধি ও বাঁধের বিপরিত পাশে পানির চাপ থাকার কারনে এমনটি হতে পারে । সোনামুখী গ্রামের বাসিন্দা মজিবর রহমান বলেন,গত কয়েকদিনের টানা বৃষ্টির কারনে তুলসীগঙ্গা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমার বাড়ির পাশে ওই বাঁধের বিপরিত পাশে একটি খালে পানি বৃদ্ধি পেয়েছিল।একই সাথে নদীর পানিও বৃদ্ধি পেতে থাকে। বাঁধের নিচের মাটি নরম থাকায় হঠাৎ করে সোমবার বিকেলে বাঁধের প্রায় বিশ মিটার এলাকার জুরে বাঁধের বেশির ভাগ ধসে যায়। তখন আমি বিষয়টি পাউবোকে জানাই। আজ সকাল থেকে সেখানে জিও ব্যাগ ফেলে মেরামত করা হচ্ছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধের ধরে যাওয়া অংশ মেরামত করতে আসা বগুড়া শারীয়াকান্দির স্বদেশ ইন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক আব্দুল সাফি বলেন, বন্যার পানিতে ভেঙে যাওয়া অংশ মেরামত প্রকল্পের আওতায় তলসীগঙ্গা নদীর সোনামুখী স্কুলের উত্তর পূর্ব পাশে ধসে যাওয়া অংশ জিও ব্যাগ দিয়ে মেরামত করা হচ্ছে। আজ সারাদিনের মধ্য সেটি সম্পূর্ণ করা হবে। বর্তমানে বাঁধটিতে আর ঝুকি নেয়। জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে দ্রত এক ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ধসে যাওয়া অংশ মেরামত করা হচ্ছে। নদীর পানি আরো বৃদ্ধি পেলেও সেখানে আর কোন ঝুকি নেই বলে তিনি জানান।

Tag
আরও খবর