নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে দুই বেকারির বিএসটিআই'র লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা


জয়পুরহাটের পৌরশহরে বিএসটিআই'র লাইসেন্স না থাকায় দুই বেকারির স্বত্বাধারীকে বিশ হাজার টাকা জরিমানা করেছে জয়পুরহাট জেলা প্রশাসন এর সহযোগিতায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের প্রতিনিধিগন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পযন্ত পৌরশহরে বৈরাগীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

এসময় অভিযান পরিচালনাকালে ব্রেড ও বিস্কুট এর বিএসটিআই'র লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে  বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়  মানিক বেকারির স্বত্বাধারীকে ১০ হাজার ও শোয়েব ব্রেড এন্ড বিস্কুট  ফ্যাক্টরির স্বত্বাধারীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি  জনতা বেকারির স্বত্বাধারীকে পণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ, মুল্য উল্লেখ থাকা ও মান লাইসেন্স থাকায় ধন্যবাদ প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসকের  সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাবেল উদ্দিন ও 

প্রসিকিউটর হিসেবে ছিলেন রাজশাহী বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের  ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ দেলোয়ার হোসেন।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের  ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ দেলোয়ার হোসেন জানান,জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় থেকে প্রায় সব জেলায় অভিযান চলছে।আজকের অভিযান পরিচালনাকালে দুই বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি এক বেকারির মালিকে ধন্যবাদ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে। 

Tag
আরও খবর