নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সড়কে নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে একটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পরে সেটি তদন্ত করে সত্যতা পান উপজেলা প্রকৌশলী রকিব হাসান। এরপর ২৪ ঘণ্টার মধ্যে এসব নিম্নমানের ইটের খোয়া অপসারণের নির্দেশ দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেন তিনি।

বিষয়টি গতকাল বিকেল ৪টায় দেশচিত্র পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী রকিব হাসান। গত ৩০ আগস্ট রকিব হাসানের স্বাক্ষরিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া ওই চিঠিতে উল্লেখ করা হয়—গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আরডিআরআইডিপি) আওতায় উপজেলার সোনামুখী ইউনিয়নের শিমুলতলীর মোড় থেকে রায়কালী ইউনিয়নের মুনজিয়া গ্রাম পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ চলমান রয়েছে। সেই কাজ পরিদর্শন করে দেখা যায় নিয়ম অনুযায়ী খোয়া ব্যবহার না করে নিম্নমানের খোয়া ব্যবহার করছেন,যা অত্যন্ত হতাশাজনক এবং মোটেও কাম্য নয়। এমতাবস্থায় ২৪ ঘণ্টার মধ্য উক্ত নিম্নমানের খোয়া সাইট থেকে অপসারণ করার জন্য নির্দেশ দেওয়া হলো এবং ব্যর্থ হলে চুক্তি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর