নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা..


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, পাউরুটি ও বিস্কুট উৎপাদন করার অপরাধে পাঁচটি বেকারি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

এর আগে, বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পৌরশহর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, পাউরুটি ও বিস্কুট উৎপাদন, বিপণন, ট্রেড লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে আক্কেলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি,পাউরুটি ও বিস্কুট উৎপাদন এবং বিপনন করার অপরাধে বিসমিল্লাহ বেকারির মালিক মো. রেজাউল করিমকে ১০হাজার, কাজল বেকারির মালিক কাজল চন্দ্র প্রামাণিককে ৫ হাজার, মধুবন মিষ্টান্ন ভান্ডারের মালিক বিপুল চন্দ্র ঘোষকে ১০ হাজার, ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিক জিতেন্দ্র নাথ ঘোষকে ১০ হাজার ও বিসমিল্লাহ গ্যাস হাউজের ট্রেড লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স এবং মূল্য তালিকা না থাকার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. শফিউল ইসলামকে ৫০ হাজার টাকা করে ৮৫ হাজার টাকা জরিমানা করেন। পরে ভেজাল মিষ্টি, পাউরুটি ও বিস্কুট তৈরির উপাদানসমূহ ধ্বংস করেন।

Tag
আরও খবর