নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটের আক্কেলপুরে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক



জয়পুরহাটের আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি ঘেরাও করে ৮’শ পিস ইয়াবাসহ এক গৃহবধূকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কার্যালয়। ঘটনার সময় থেকেই স্বামী পলাতক রয়েছে। ঘটনাটি উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় স্বামী ও স্ত্রী উভয়কে আসামী করে আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে।

ইয়াবাসহ আটক হওয়া গৃহবধূ সাবিনা(৩৫) ওই ইউনিয়নের অনন্তপুর পঞ্চায়েত পাড়া গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী এবং স্বামী শাহিনুর রহমান ওই গ্রামের চেলু মন্ডলের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কার্যালয় সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে শাহিনুর রহমানের বাড়ি ঘেরাও করে তল্লাশী পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক ও তার সঙ্গীয় ফোর্স। এসময় তার বাড়ির খাটের তোষকের নিচ থেকে ৪টি প্যাকেটে মোট ৮’পিস ইয়াবা উদ্ধার করা হয়,যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। এঘটনায় স্ত্রী সাবিনাকে ঘটনাস্থল থেকে আটক করা হয় ও স্বামী শাহিনুর রহমান বাড়িতে না থাকায় তাকে পলাতক দেখিয়ে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক ও মামলার বাদী দুলাল চন্দ্র প্রামানিক জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮’পিস ইয়াবা উদ্ধার পূর্বক সাবিনাকে আটক করা হয় । এসময় তার স্বামী পলাতক থাকায় তার বিরুদ্ধেও আক্কেলপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। 

মামলার বিষয়টি আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক নিশ্চিত করেছেন।


আরও খবর