নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


জয়পুরহাটের আক্কেলপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ ‍জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় আক্কেলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য কৃষক র‌্যালী ও বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।


 উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন- আক্কেলপুর পৌরসভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম প্রমুখ। পরে আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠিত এ মেলায় প্রায় ২১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

Tag
আরও খবর