নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে চিলাহাটি এক্সপ্রেস এর যাত্রা বিরতীর দাবীতে মানববন্ধন


জয়পুরহাটের আক্কেলপুরে চিলাহাটি এক্সপ্রেস এর যাত্রা বিরতী‘র দাবীতে রেলস্টেশনে মানববন্ধন করেছে আক্কেলপুর বাসী। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় আক্কেলপুর বাসীর ব্যানারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করে।


আক্কেলপুর বাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ সেকেন্দার আলী চৌধুরী, ব্যবসায়ী তরিকুল ইসলাম তুহিন, সাবেক ছাত্র নেতা মামুন, সাবেক ইউপি সদস্য রাশেদুল ইসলাম পাইলট,ইউপি সদস্য মিজানুর রহমান মজনু,সাবেব ইউপি সদস্য আবু হাসান ডালিম, সুধীজন, সাংবাদিকবৃন্দ সহ সকল শ্রেণি পেশার মানুষ।


৮০৬ চিলাহাটি এক্সপ্রেস নতুন এই ট্রেনটি চিলাহাটি হতে ঢাকা গামী আন্তঃনগর ট্রেন আক্কেলপুরে যাত্রা বিরতীর দাবি তুলে ধরেন উপস্থিত বক্তারা। আক্কেলপুর উপজেলার উপর দিয়ে বেশ কয়েকটি উপজেলার মানুষ রেলপথে চলা চল করে। এই রেলস্টেশন থেকে প্রতিদিন পাশের জেলা নওগাঁর বদলগাছী, দীপগঞ্জ, মিঠাপুর, ভান্ডারপুর, গোবরচাঁপা, ঐতিহাসিক পাহাড়পুর, দুপচাঁচিয়ার উপজেলার জিয়ানগর, ক্ষেতলাল উপজেলার জিয়াপুর, আমিরহাট, মহাব্বতপুর, আমিড়া, মাদারতলী ও আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর, গোপীনাথপুর, রায়কালি, জামালগঞ্জ সহ বিভিন্ন এলাকার থেকে আগত যাত্রীরা আক্কেলপুর স্টেশন থেকে রাজশাহী ও ঢাকার উদেশ্যে চলাচল করে। চিলাহাটি এক্সপ্রেস এর যাত্রা বিরতী হতে আমরা কেন বঞ্চিত হবো। আমরা চাই অতি দ্রুত যাত্রা বিরতী দেওয়া হোক।


স্টেশন মাস্টার খাতিজা খাতুন এর কাছে ট্রেনের যাত্রাবিরতীর বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদেরকে বলেন, আক্কেলপুরে ঢাকা গামী তিনটি, খুলনা গামী দুইটি, রাজশাহী গামী তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতী রয়েছে। প্রতিমাসে যাত্রীদের কাছে টিকিট বিক্রয় করে সরকারের রেভিনিউ পাওয়া যায় অনলাইনসহ প্রায় ৩০ লক্ষ টাকা। নতুন চালু হওয়া চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতী হলে রেভিনিউ আরও বাড়বে।

আরও খবর