নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে অপ্রাপ্ত বয়ষ্ক ও অদক্ষ চালকের কারণে প্রাণ হারালো শ্রমিক


জয়পুরহাটের আক্কেলপুরে অপ্রাপ্ত বয়ষ্ক ও অদক্ষ ট্রাক্টর চালকের কারণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের নলডাঙ্গা খাগড়াপাড়া গ্রামে ঘটেছে।


নিহত ধান কাটা শ্রমিক আলম হোসেন (৪০) ওই গ্রামের মৃত মাজেম হোসেনের ছেলে এবং সাংসারিক জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক।ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বিকাল ৪ টায় পরবতী ক্ষেতলাল উপজেলার আমিড়া মাঠ থেকে নয় জনের একদল ধানকাটা শ্রমিক ধান কেটে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের নলডাঙ্গা খাগড়াপাড়া গ্রামের ধানের মাালিক কাজেম আলীর বাড়িতে আসার পথে ওই গ্রামের প্রবেশ মুখে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা অন্যান্যরা লাফিয়ে প্রাণে বাঁচলেও শ্রমিক আলম হোসেন ধানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা ধান সড়িয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনার পর থেকে ট্রাক্টারটির চালক ও মালিক পলাতক রয়েছে।


ট্রাক্টরটির চালক অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক হওয়াই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। গাড়িটির মালিক সুজন যাকে তাকে দিয়ে গাড়িটি চালিয়ে নেয় বলেও স্থানীয়রা অভিযোগ করেন।ট্রাক্টরটিতে থাকা অপর এক শ্রমিক মিঠু হোসেন বলেন,জমি থেকে ধান কেটে গাড়িতে ধানসহ আমরা সাত জন আসছিলাম। শুরু থেকেই চালক বেপরোয়াভাবে চালাচ্ছিল। নিষেধ করার পরও সে শোনেনি। অতিরিক্ত গতি নিয়ে মোড় ঘুরতে গিয়ে ট্রাক্টর উল্টে গিয়ে দূর্ঘটনাটি ঘটে।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক বলেন,দূর্ঘটনার বিষয়ে আমরা খবর পেয়েছি।   

আরও খবর