নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুর ট্রেনে কেটে যুবকের মৃত্যু


জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঈদের দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি এবং ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।


আজ মঙ্গলবার সকাল ৬টা ৫৫ মিনিটে আক্কেলপুর পৌরসভার হাস্তাবসন্তপুর অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটেছে।


নিহত ওই যুবকের নাম জালাল হোসেন (৩২)। তিনি বগুড়া জেলার সোনাতলা উপজেলার বাসিন্দা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার হাসিবুল হাসান।


প্রত্যক্ষদর্শীরা বলছেন,ওই ব্যক্তি আজ (মঙ্গলবার) সকালে লেভেল ক্রসিয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি স্থানীয় লোকদের জিজ্ঞেস করেছিলেন ট্রেন কখন আসবে। সকাল ৬টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ঈদ স্পেশাল-১৫ ট্রেন ২ নম্বর রেললাইনে আক্কেলপুর রেলস্টেশনে প্রবেশ করে। এ সময় ওই লেভেলক্রসিয়ে গিয়ে ট্রেনটির তিনটি বগি পার হওয়ার পর ট্রেনের নিচে মাথা দেন তিনি। ওই সময় কাছে কোনো লোকজন ছিল না।


স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন,লেভেল ক্রসিংয়ের দক্ষিণ পাশে আমার মুদি দোকান খুলে বসে ছিলাম। সকালে নিহত ওই ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছিল ট্রেন কখন আসবে। এরপর তিনি লেভেল ক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনের তিন-চারটি বগি লেভেল ক্রসিং পার হওয়ার পর ওই ব্যক্তি রেললাইনে মাথা দেন। ওই সময় তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।


অপর এক স্থানীয় বাসিন্দা স্বপন সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি অপরিচিত এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর মাথা থেঁতলে গেছে। পরনে চেক লুঙ্গি ও গায়ে লাল গেঞ্জি ছিল। তবে তাঁর কাছে একটি মোবাইল ফোন ছিল। স্থানীয় ব্যক্তিরা মোবাইল ফোনে বিভিন্ন জনের নম্বরের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করেছেন।


আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার হাসিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জালাল বগুড়ার সোনাতলার বাসিন্দা, তাঁর মাথায় সমস্যা ছিল। আমি জালালের শ্যালিকা ও ভায়রার সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হয়েছি। ট্রেনটি সকাল ৬টা ৫৫ মিনিটে আক্কেলপুর স্টেশনে প্রবেশ করে। তাঁর কয়েক সেকেন্ড আগেই ওই দুর্ঘটনা ঘটে। লেভেল ক্রসিংটি অরক্ষিত ছিল।


এ বিষয়ে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার পরিদর্শক মো. মুক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও খবর