নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সান্তাহারে ৭২ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম।

আদমদীঘির সান্তাহারে কেনাবেচার সময় ৭২ হাজার জাল টাকাসহ সাইফুল ইসলাম ওরফে কনা (৩৫) নামের এক জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। সে লালমনিরহাট সদরের পানির ট্যাংকি খোচাবাড়ী এলাকার অলি আহম্মেদের ছেলে। গত বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশন সংলগ্ন জনৈক টুটুল এর বিকাশের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশনের সামনে কতিপয় ব্যক্তি জাল টাকা কেনা বেচা করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির পুলিশ সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার জনৈক টুটুল-এর বিকাশের দোকানের সামনে থেকে সাইফুল ইসলাম ওরফে কনা নামের ওই ব্যক্তিকে আটক করেন। এরপর তার হেফাজতে থাকা বাংলাদেশী ৭২ হাজার টাকা জাল নোট উদ্ধার করেন। এ ঘটনায় উপ পরিদর্শক বকুল হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর