নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দেশে উৎপাদিত ফসল প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। এ বছর বিদেশ থেকে খাদ্য আমদানির প্রয়োজন হবেনা। দেশে উৎপাদিত ফসল প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানি সম্ভাবনা রয়েছে। তিনি গতকাল শনিবার (৩ জুন) বিকেল ৪ টায় আদমদীঘির সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদাম সংরক্ষণাগার (সিএসডি) ব্যাবস্থাপকের কার্যালয় ও আনসার ব্যারাক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


খাদ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব। এই সরকার কৃষকের ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে ধানের দাম ২৮ টাকার পরিবর্তে ৩০ টাকা নির্ধারণ করেছে। চালের দাম ৪৪ টাকা করেছে। প্রতি বিঘায় এবার ২০ থেকে ৩০ মন ধানের ফলন হয়েছে। সার বিদ্যুতের দাম বাড়ার পরও কৃষক লাভবান হয়েছে। এতে কৃষক ও ভোক্তা সবাই খুশি।


রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অরো বক্তব্য রাখেন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দীনেশ সরকার, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, সান্তাহার সিএসডি'র ব্যবস্থাপক হারুন-উর-রশিদ প্রমুখ।

আরও খবর