ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

শিশু ধর্ষণের বিচারের দাবিতে সরকারি তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল

মাগুরায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীর ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ (৭ মার্চ) বিকেল ৩ টায় কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকে অবস্থান‌ করে ।


বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। তাদের কণ্ঠে স্লোগানে উচ্চারিত হয়- "ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকের বিরুদ্ধে ফাঁসি চাই", "আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই", "তিতুমীরের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই", "একশন, একশন, ডাইরেক্ট একশন"!


এ সময় এক বিক্ষোভকারী শিক্ষার্থী বলেন, "আজ আমরা রাস্তায় নেমেছি, কারণ এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই । জনসমক্ষে শাস্তি কার্যকর করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়।"


উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপাড়া এলাকায় বেড়াতে গিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

আরও খবর






৩৭ দিনের ছুটিতে শুনশান তিতুমীর ক্যাম্পাস

৬১৩ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে