বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

৩৭ দিনের ছুটিতে শুনশান তিতুমীর ক্যাম্পাস

ঢাকা (পহেলা মার্চ ২০২৫) 


ফ্লাগুনের শেষ দিনগুলোতে যখন বসন্ত তার শেষ সৌন্দর্য বিলায়ে দেয় তখনই 'তিতুমীর কলেজ ক্যাম্পাসে'এক অন্যরকম পরিবর্তন লক্ষ্যে করা যায়  ক্লাসরুমগুলোতে তালাবদ্ধ ,নেই শিক্ষার্থীদের পদচারণায়,জানালার কাচে ধুলো জমেছে, শুন্য বেঞ্চগুলো যেন অপেক্ষা করছে আবার প্রাণ ফিরে পাওয়ার। বারান্দার কোনায় জমে থাকা শুকনো পাতাগুলো বাতাসের হালকা স্পর্শে একাকী ঘুরে বেড়ায়। ছুটির দিনগুলোতে এক অদ্ভুদ নীরবতা। নীরব নিস্তব্ধতা এক নিভৃত শূন্যতা ছড়িয়ে রয়েছে ক্যাম্পাসটিতে ।


বেলায়েত চত্তরের নান্দনিক দৃশ্য: 


কলেজের বেলায়েত চত্বরে যখন বসন্তের হাওয়া বয়তে শুরু করে গাছের শুকনা পাতা একে একে ঝরে পড়ে, মাঝে মাঝে সেসব শুকনো পাতা যেন এক অতীতের গল্প বলে চলেছে। ঝরে পড়া শুকনো পাতার চিহ্ন বলে যায় সবকিছু পরিবর্তনশীল কোনো কিছুই চিরস্থায়ী নয়।


সবুজের মায়ায় জড়ানো, পাখির কিচিরমিচির শব্দ, প্রাণ জুড়ানো দখিনা বাতাস, ফুলের সুগন্ধ আর স্নিগ্ধ হওয়ায় প্রকৃতির কোমল মায়ার চাদরে জড়িয়ে রয়েছে রাজধানীর  শহীদ মীর নিসার আলী তিতুমীরের নামে (তিতুমীর কলেজ ক্যাম্পাস)। জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ মামুনের ক্যাম্পাস হওয়ায় সবার আবেগের জায়গা

তিতুমীর ক্যাম্পাস 


শহীদ মামুন - নীরবে ফুটে থাকা এক চির সবজ প্রতীক: 


 তিতুমীর কলেজের আঙিনায় দাঁড়িয়ে থাকা একটি পুরনো কৃষ্ণচূড়া গাছ, যার ডালে লাল ফুল ফুটে থাকে প্রতিবার বসন্তে, যেন মামুনের ত্যাগের অনুরণন। এই ফুলগুলো যেন বলে যায়— ‘আমি মরিনি, আমি রয়ে গেছি তোমাদের মাঝে, তোমাদের সাহসের প্রতিচ্ছবিতে।' যেন তিনি ফুল হয়ে ফুটেছেন তরুণদের মনে।


কলাভবন ও বিজ্ঞান  ভবনের ভিতরের বিস্ময়কর প্রতিচ্ছবি:


কলাভবনের ঠিক সামনের উঁচু কৃষ্ণচূড়া,কড়ই গাছগুলো থেকে কখনো কখনো শোনা যায় বাতাসে উড়ে আসা কোকিলের ডাক,সাথে নতুন সবুজে সেজে উঠেছে।

তাল তাল দিয়ে ঠিক তার বিপরীত পাশে বিজ্ঞান ভবনের চারপাশ জুড়ে নিম গাছের স্নিগ্ধ সমারোহ। পুরানো পাতাগুলা ঝরে গিয়ে কচিপাতার আনাগোনায়  নান্দনিক দৃশ্য  একে চলেছে উঁচু কড়ই ,কৃষ্ণচূড়া, নিম আর মেহগুনি গাছগুলো।   


কলেজ প্রাঙ্গণে পথ চলতে চলতে নানান বৃক্ষ আর ফুলের সমারোহ দেখে মনে হয় এ যেন শহীদ মামুন ফুল হয়ে ফুটেছে। ১১ একরের এই ক্যাম্পাসে রয়েছে পঞ্চাশ প্রজাতিরও বেশি প্রায় ১০ হাজার গাছ এবং বাহারি রকমের ফুল।  প্রাঙ্গণ যেন দর্শনার্থীদের কাছে এক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে। 


নিঃস্তব্ধ লাইব্রেরি ও ফাঁকা ক্যান্টিন:

Tag
আরও খবর