ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

টানা ১৪ ঘন্টা ধরে অনশনে তিতুমীরের শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আমরণ অনশন করছে তিতুমীর ঐক্য । বুধবার (২৯জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় তারা এ কর্মসূচি পালন করে। 


তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিগত ২৮ বছর ধরে দাবি জানিয়ে আসতেছে কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ৭ দফা দাবি নিয়ে অনশন কর্মসূচি পালন করছেন 'তিতুমীর ঐক্যের' প্লাটফর্মটি ।


আমরন অনশনে বসা  শিক্ষার্থী  বেল্লাল হোসেন বলেন,বিগত ছয়  মাস যাবৎ  আমরা অনেকবার রাষ্ট্রপক্ষের সাথে যোগাযোগ করেছি। রাষ্ট্র আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন আশ্বাস দিলেও এখন পর্যন্ত তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয় নি। অধিভুক্তি বাতিলের পর পর তারা আমাদের সেন্ট্রাল নামক কাঠামোতে ঢুকিয়ে দিলো। এরই প্রেক্ষিতে আমরা সাত দফা দাবি নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছি আশা করছি আমাদের দাবি বিপক্ষে যাবে না সরকার ।

  

 ঐক্যর ৭ দফা দাবি গুলো হলো - 


১। তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ।


২। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে  ( ২৪-২৫) সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা।


৩। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন।


৪। (২৪-২৫) শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল' এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।


৫।একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োেগ।


৬। শিক্ষার গুনগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ।


৭। আন্তর্জাতিকমানের গবেষণাগার পরিবেশ তৈরি করতে হবে ।

জানা গেছে তিতুমীর ঐক্যর সাথে একক্তা পোষণ করে তিতুমীর কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  সদস্যরাও অনশনে থাকা শিক্ষার্থীদের খোঁজ খবর নেন । এবং তারা জানিয়েছেন যে তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীর নাজ্য দাবি ।

আরও খবর






৩৭ দিনের ছুটিতে শুনশান তিতুমীর ক্যাম্পাস

৬১৩ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে