প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন তিতুমীর কলেজের ড. মাকসুদুল হক

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ঢাকা মহানগর-গুলশান মাধ্যমিক শিক্ষা থানা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি তিতুমীর কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাকসুদুল হক।

৪ ডিসেম্বর বুধবার গুলশান থানা মাধ্যমিক শিক্ষক অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ মহানগর গুলশান থানা শিক্ষা কমিটির সদস্য সচিব মোহাম্মদ অমিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।  

শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাকসুদুল হক বলেন, শিক্ষা সপ্তাহ একটি প্রতিযোগিতামূলক বিষয়, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা উভয়েই অংশগ্রহণ করে। আমি ছাত্রজীবন থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা এবং জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছি।

তিনি আরও বলেন, আমি শ্রেণি শিক্ষক হিসেবে ২০২৩ এবং ২০২৪ সালে দুইবার থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। আমার বিশ্বাস কোনো প্রতিযোগিতামূলক বিষয়ে অংশগ্রহণের মাধ্যমে জীবনে উৎকর্ষ আনা সম্ভব। যে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে তার পেশায় কাজ করে, তাহলে সে অবশ্যই তার কাজের স্বীকৃতি বা পুরস্কার পাবে।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে আমি সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানাই, যারা সারাদেশে পুরস্কার এবং সনদপত্র পেয়েছেন।

আরও খবর