শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে মিছিল

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মানববন্ধন ও র‌্যালি করেছেন।


বুধবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে শহীদ মামুন চত্বরে মানববন্ধন করে নিউ এয়ারপোর্ট রোড থেকে টিবি গেট পর্যন্ত র‌্যালির আয়োজন করে শিক্ষার্থীরা। 


এ সময় শিক্ষার্থীরা ‘ঢাবির আগ্রাসন মানি না, মানবো না’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না’, ‘অধ্যক্ষ না, ভিসি? ভিসি ভিসি’, ‘অধিভুক্তি না, মুক্তি? মুক্তি মুক্তি’, ‘ঢাকা উত্তর কী চায়, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়’, ‘মহাখালী কী চায়, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়’, ‘গুলশান কী চায়, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়’ স্লোগান দেন। 


জানা যায়, জগন্নাথ কলেজেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সময় তিতুমীর কলেজকেও বিশ্ববিদ্যালয় করা হবে বলে অনেকে ধারনা করেছিলেন। এরপরও কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা না এলে কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করা হয়। এছাড়া এ নিয়ে আগেও কয়েকবার আন্দোলন করা হয়েছে। তাতে কোনো ফলাফল পাওয়া যায়নি। আবার কেউ কেউ মনে করেন, রাজনৈতিক কারণেই প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব হচ্ছে না।


উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজসহ সরকারি তিতুমীর কলেজকে ঢাবি অধিভুক্ত কলেজে অন্তর্ভুক্ত করার ঘোষণা করা হয়। অধিভুক্ত করার পরবর্তী সময়েও কলেজটি নানা সমস্যা জর্জরিত।


◾এর মধ্যে উল্লেখযোগ্য হলো : 


ফলাফল- জট, সমন্বয়হীনতা, শিক্ষক-সংকট, শিক্ষার মান, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পরীক্ষা না হওয়া, শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায়। পরীক্ষার সিলেবাস মূল্যায়ন পদ্ধতি সামঞ্জস্য না হওয়া, ইত্যাদি।


আরও খবর






৩৭ দিনের ছুটিতে শুনশান তিতুমীর ক্যাম্পাস

৬১৩ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে