অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

তিতুমীরে আয়োজিত হলো কাওয়ালী সংগীত ও সাংস্কৃতিক সন্ধ্যা

বিগত সরকার পতনের পর জুলাই মাস জুড়ে তাদের হামলার প্রতিবাদ স্বরূপ ঢাকার টিএসসি থেকে প্রথম শুরু হয় কাওয়ালী অনুষ্ঠান, অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরা। তারই পরিপ্রেক্ষিতে  সরকারি তিতুমীর কলেজেও ৯ সেপ্টেম্বর  (সোমবার) অনুষ্ঠিত হয় প্রথম কাওয়ালী অনুষ্ঠান। এবং ১১ সেপ্টেম্বর (বুধবার) দ্বিতীয় বারের মতো তিতুমীর কলেজে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালী সংগীত ও সাংস্কৃতিক সন্ধ্যা। আজকের আয়োজিত কাওয়ালী অনুষ্ঠানে ইসলামিক সংগীত ঙ্গনের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান "কলরব" ও কাওয়ালী সংগীতের জনপ্রিয় "সিলসিলা" ব্যান্ড এর শিল্পী বৃন্দ উপস্থিত ছিলেন। 

তিতুমীর কলেজে বেলা সাড়ে তিনটায় শুরু হয় কাওয়ালী অনুষ্ঠান। আয়োজনে ছিল তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন তিতুমীর কলেজের শিক্ষকবৃন্দ। এছাড়া তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি উপস্থিত ছিলো স্থানীয় লোকজন। 

আজকের কাওয়ালী অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলওয়াত দিয়ে। এরপর একে একে বিদ্রোহী গান, হামদ, নাত, নাশিদ, কবিতা , ইসলামিক সঙ্গীত পরিবেশন করা হয়।

মাঝে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দল রেহনুমা কুন ফায়া কুনসহ কয়েকটি কাওয়ালী গানপরিবেশনা করে। এবং শামীম আহসান এর সুরে আবৃত্তি হয় ক্যাফে মধূজা কবিতা।

মাগরিবের পর দল "কলরব" মুক্তমঞ্চে তাদের কাওয়ালী সংগীত পরিবেশন করেন। সাধারণ শিক্ষার্থীদের ঢল দেখে "কলরব" টিমের একজন বলেন তারা যতগুলো কাওয়ালী অনুষ্ঠান করেছে, তার থেকে বেশি উৎসব মুখর পরিবেশ দেখেছে তিতুমীর কলেজে। সেই সাথে শিক্ষার্থীদের আগ্রহ ও উপস্থিতি দেখে তারা মুগ্ধ হয়েছে। এরপর এশার পর দল "সিলসিলা" উপস্থিত হয় মুক্তমঞ্চে। 

কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যায় কলরব'র মনোমুগ্ধকর পরিবেশনা দেখে উপস্থিত জনতা উচ্ছ্বাসিত হন।

আরও খবর






৩৭ দিনের ছুটিতে শুনশান তিতুমীর ক্যাম্পাস

৫৬৬ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে