বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

তিতুমীর কলেজে যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে যশোর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রাপ্ত মো: রিয়াদ হোসেন ও সদস্য সচিব জি.এম. রায়হান আলম।


গত শনিবার (১৭ মার্চ) যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের বর্তমান উপদেষ্টা এবং সাবেক সভাপতি মেহেদী হাসান শাওন ও শরিফুল ইসলাম শরিফ এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। নতুন দায়িত্বপ্রাপ্ত আহবায়ক মো: রিয়াদ হোসেন বলেন, আমাকে এ দায়িত্বে যোগ্য মনে করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি উপদেষ্টামণ্ডলীদের প্রতি। ছাত্রকল্যানের কার্যক্রম গতিশীল ও ছাত্রছাত্রীদের যেকোনো সমস্যা সমাধানে সচেষ্ট থাকবো। এই সংগঠন এগিয়ে নিতে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব ইনশাআল্লাহ।



তিনি আরও বলেন শিক্ষার্থীদের কল্যাণে আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন কার্যক্রম করে আসছি। আগামীতে তা আরও বেগবান থাকবে।


সদস্য সচিবের দায়িত্ব প্রাপ্ত জি.এম.রায়হান আলম বলেন, আমাকে এই পদে মনোনিত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি উপদেষ্টামন্ডলীর প্রতি। তিতুমীর কলেজে পড়ুয়া যশোর জেলার যেকোনো শিক্ষার্থীর সকল সমস্যায় আমরা পাশে আছি, ইনশাআল্লাহ।


তিনি আরও বলেন, এক সময় এই তিতুমীর কলেজে যশোর জেলা ছাত্র কল্যাণ পরিষদের কোন অস্তিত্বই ছিল না। বর্তমানে যশোর জেলা ছাত্র কল্যাণ পরিষদের ধীরে ধীরে তিতুমীর কলেজে পরিচিতি বাড়ছে। আমি আশা ব্যক্ত করি যে আগামীতে আমাদের তিতুমীর কলেজস্থ যশোর জেলা ছাত্র কল্যাণ পরিষদ আরো অনেক দূর এগিয়ে যাবে।


উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আগামী ৩ মাসের মধ্যে পৃণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

আরও খবর






৩৭ দিনের ছুটিতে শুনশান তিতুমীর ক্যাম্পাস

৫৬৬ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে