বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

তিতুমীর কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা করেছে ।


৭ মার্চ (বৃহস্পতিবার) কলেজটির শহীদ বরকত মিলনায়তনে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান খালেদা পারভীন হক'র সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


এই সময় বিভিন্ন বিভাগের শিক্ষক , শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান ও বাংলা বিভাগের অধ্যাপক ড. রতন সিদ্দিকী।


প্রধান অতিথির বক্তব্যে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন ,  বঙ্গবন্ধু তিনটি দাবি তুলে ধরেছিলেন : অর্থনৈতিক মুক্তি , রাজনৈতিক মুক্তি ও সাংস্কৃতিক মুক্তি । অর্থনীতি ও রাজনৈতিক মুক্তি হলেও সাংস্কৃতিক মুক্তি এখনো হয়নি । সাংস্কৃতিক মুক্তি হলেই স্মার্ট দেশ গঠন করা সম্ভব হবে । 


অন্যান্যদের ভেতর বক্তব্য রাখেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন ও শিক্ষক পরিষদের সম্পাদক কাজী ফয়জুর রহমান ও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল।


৭ই মার্চ উপলক্ষে কলেজে অনুষ্ঠিত ব‌ইমেলা নিয়ে অধ্যাপক ড. রতন সিদ্দিকী বলেন, ৭ই মার্চ উপলক্ষে আমরা তিতুমীর কলেজ একটি বিশেষ উদ্যোগ নিয়েছি । ব‌ই বিমুখ শিক্ষার্থীরা যেন আবার ব‌ইমুখী হয় সেজন্য দিনব্যাপী ব‌ইমেলা উৎসব । যেখানে শিক্ষার্থীরা জ্ঞানার্জনের জন্য অত্যন্ত সুলভ মূল্যে ব‌ই নিতে পারবে। 


অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে তিতুমীর কলেজ কর্তৃপক্ষ ব‌ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । এছাড়াও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Tag
আরও খবর






৩৭ দিনের ছুটিতে শুনশান তিতুমীর ক্যাম্পাস

৫৬৬ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে